শুক্রবার, ০৫:৫০ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

যুদ্ধবিরতির পর ১ দিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

যুদ্ধবিরতির পর এক দিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। শুক্রবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ফিলিস্তিনি চিকিৎসা সূত্রে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল থেকে গাজায় ইসরাইলের বোমা হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলায় আরো অনেকেই আহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় তারাও দেশটির আশকেলন, সেডরোট ও বিয়ারশেবা শহরে আক্রমণ করেছে।

ইউনিসেফের বৈশ্বিক মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, ইসরাইলি বিমান হামলা পুনরায় শুরু হওয়ায় শিশুরা ভয় ও ট্রমায় ফিরে এসেছে।

ইসরাইল সরকারের মুখপাত্র আইলন লেভি সাংবাদিকদের বলেছেন, হামাসের হাতে এখনো ১৩৭ জন বন্দী রয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, অধিকৃত পশ্চিমতীরে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com