বৃহস্পতিবার, ০৯:৩১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

অনেক নিয়মকানুন জানা নেই, আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমার অনেক নিয়মকানুন জানা নেই। তবে এখন থেকে জানার চেষ্টা করব। যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরপর থেকে সবকিছু জেনেই আমি চলব।

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ৩টায় মাগুরা দায়রা ও জজ আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নোটিশের জবাব দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

সাকিব আল হাসান আরও বলেন, ‘আমার যা জবাব তা আমি ঠিক জায়গায় দিয়েছি। সবকিছু ক্যামেরার সামনে বলা যায় না। আমি যেহেতু প্রথমবার ইলেকশন (নির্বাচন) করছি, তাই স্বাভাবিকভাবে কিছু ভুলত্রুটি হতে পারে।’

এসময় সাকিব আল হাসানের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘গত ২৯ অক্টোবর সাকিব আল হাসান মাগুরায় যান। তখন কামারখালী এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়। সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না কিংবা দলীয় কাউকে তিনি ডাকেননি। সুতরাং, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি। আমরা নোটিশের জবাবে এসব উল্লেখ করেছি। ভবিষ্যতে আমরা এসব বিষয়ে সতর্ক থাকব। আইন মেনে চলব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ছয় প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com