বৃহস্পতিবার, ০৯:১১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

লিগ কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন সালাউদ্দিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান।

১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। গত বছর দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। পরে সালম মুর্শেদির কাছ থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব ছাড়লেন বাফুফে সভাপতি।

আজ এই তথ্য সালাউদ্দিন নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এখন থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাদের ইমরুল হাসান পালন করবে।’

দায়িত্ব ছাড়ার ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘যখন আমি দায়িত্ব নেই, তখন মনে হয়েছিল কিছু একটা ঠিক নেই। এখন কিন্তু সবকিছু গোছানো। লিগ কমিটি ছাড়াও আমাকে আরও ২৪টি বিষয় দেখাশোনা করতে হয়। সবই গুরুত্বপূর্ণ। আমাদের ইমরুল হাসান এ কাজে ভীষণ যোগ্য, যে কারণে এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।’

ইমরুল হাসান বসুন্ধরা কিংসেরও সভাপতি। দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করবো দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com