শুক্রবার, ০৫:৪৯ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আহেদ তামিমি মুক্তি পেয়েছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

প্রখ্যাত ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আহেদ তামিমি ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে ইসরাইলের ওফার কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। তিনি মুক্তির পর রামাল্লায় পৌঁছেছেন।

২২ বছর বয়স্কা তামিমিকে গত ৬ নভেম্বর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের সময গ্রেফতার করা হয়েছিল।

ইসরাইল বুধবার ষষ্ট দফায় যে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়, তার মধ্যে এই ফিলিস্তিনি আইকনও রয়েছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তার মুক্তির জন্য চাপ দিয়ে যাচ্ছিল।

১০ ইসরাইলিসহ ১৬ জনকে মুক্তি দিয়েছে হামাস
যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার রাতে মোট ১৬ জনকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে ১০ জন ইসরাইলি, চারজন থাইল্যান্ডের এবং দুজন ইসরাইলি-রুশ নারী রয়েছেন। এদের বিনিময়ে ইসরাইলি কর্তৃপক্ষের মোট ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছেন, যে ৩০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে, তাদের মধ্যে ১৬ জন শিশু এবং ১৪ জন নারী রয়েছেন।

আল জাজিরার এক খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগারের কাছে ইসরাইলি সৈন্যদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এর ফলে তাদের মুক্তি বিলম্বিত হয়।

উল্লেখ্য, মুক্তির আগে ইসরাইলের গোয়েন্দা কর্মকর্তা, সেনা কর্মকর্তারা কারাগারের ভেতরে ফিলিস্তিনিদের নানাভাবে কঠোরতা আরোপ করে। যেমন তাদের বলে দেয়া হয়, তারা যেন মিডিয়ার সাথে কথা না বলে, মুক্তিকে উদযান না করে। যদি করে, তবে তাদের আবার কারাগারে ফেরত আনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com