বুধবার, ১১:১৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্বতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে। তার পক্ষে আজ মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।

সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসন থেকে নির্বাচন করবেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় পদ থাকুক না কেন, যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগ, নগরীর ৩০টি ওয়ার্ডের নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাদিক আবদুল্লাহ। বৈঠকে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, ‘আজ মঙ্গলবার সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।

বরিশাল-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।

এর আগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে বঞ্চিত হন সাদিক আবদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com