শুক্রবার, ১২:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে : ইসি আনিছুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে এবং তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করনীয় নির্বাচন কমিশন তাই করবে ।
পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান তরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার রাঙ্গামাটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মো: আনোয়ার লতিফ খান, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসানসহ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপাররা, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের আরো বলেন, একটি বড় দল নিবার্চনের বাইরে আছে। যদি তারা বা তাদের সাথে সমমনা যারা আছেন, তাদের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ ব্যক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের নির্বাচন তফসিল পুনঃনির্ধারণ করার সময় এবং সুযোগ রয়েছে। কিন্তু সে ধরনের কোনো প্রস্তাব এখনো আসেনি। যদি আসে তবে সেটা বিবেচনায় নেয়া যাবে বলেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com