বৃহস্পতিবার, ১১:৪০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

শরিকদের কথা এখনই ভাবছি না: ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মনোনয়নের ব্যাপারে শরীকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।’

আজ শনিবার রাজধানীর ধানমন্ডির কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নতুনদের মনোনয়ন দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরাতনরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেখানে তো আমাদের নতুন করে ভাবতে হবে। যাতে আমরা ইলেকটেবল ক্যান্ডিডেট পাই। আমরা দেখব কাকে মনোনয়ন দিলে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে। তাকেই মনোনয়ন দেব।’

জোটের বিষয়ে তিনি বলেন, ‘জোটের বিষয়ে আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। জোটের বিষয়টি তখনই আসে যখন আমাদের বিপরীতে বড় জোট হয়। তা ছাড়া আমরা অহেতুক কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করার দরকার নেই। আর যাদের নিয়ে জোট করব- তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com