বৃহস্পতিবার, ০৩:০৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

হামাসের কাছ থেকে আজকের মুক্তিপ্রাপ্তদের তালিকা পেয়েছে ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৯৪ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আজ শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে যাদের মুক্তি দেবে, তাদের একটি তালিকা ইসরাইলের কাছে হস্তান্তর করেছে। ইসরাইল ওই তালিকা হাতে পাওয়ার কথা স্বীকার করেছে।

ইসরাইল ধারণা করছে, আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার আগে বন্দীদের মুক্তি দেয়া হবে। উল্লেখ্য, চার দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, উত্তর গাজার আকাশে বিকেল ৪টা পর্যন্ত কোনো নজরদারি বস্তু থাকছে না। ফলে গোপন স্থান লুকিয়ে রেখে ওই সময়ের আগেই বন্দীদের মুক্তি দেবে হামাস।

চুক্তি অনুযায়ী, চার দিনে দফায় দফায় বন্দীদের মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকেও তিনগুণ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরাইল। শুক্রবার প্রথম দিনে হামাস ১৩ ইসরাইলিকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরাইল মুক্তি দেয় ৩৯ ফিলিস্তিনিকে। এছাড়া হামাস শুভেচ্ছার নিদর্শন হিসেবে থাইল্যান্ডের ১২ বন্দীকে মুক্তি দেয়।

ইসরাইল আশা করছে, প্রথম যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৫০ বন্দীকে মুক্তি প্রদানের পর হামাস আরো ২০-৩০ বন্দী নারী ও শিশুর অবস্থার কথা জানাবে।

এদিকে শুক্রবার মুক্তিপ্রাপ্তদের মধ্যে হানা কাটজির রয়েছেন। তিনি ইসলামিক জিহাদের হাতে বন্দী ছিলেন। তার মুক্তি প্রমাণ করে যে গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে সহযোগিতার মনোভাব রয়েছে। ফলে হামাস ছাড়াও অন্যান্য গ্রুপের হাতে আটক বন্দীদের মুক্তি পাওয়াও সম্ভব হবে।

হামাস এবং অন্যান্য গ্রুপের হাতে মোট ২৪০ জনের মতো বন্দী ছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুই পক্ষই কেবল নারী ও শিশুদের মুক্তি দিচ্ছে।

২০০ ট্রাক সহায়তা ঢুকেছে
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শুক্রবার ২০০ ট্রাক ত্রাণ সামগ্রী প্রবেশ করেছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে খাবার, পানি, চিকিৎসাসামগ্রী ইত্যাদি।

সূত্র : হারেৎজ, আল জাজিরা এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com