বৃহস্পতিবার, ০৩:০৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ছয় দেশের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিচ্ছে চীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

বিদেশি পর্যটক বাড়াতে ভিসামুক্ত ভ্রমণ পরীক্ষামূলকভাবে শুরু করছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এক বছরের জন্য ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বর থেকেই ভিসামুক্ত ভ্রমণ শুরু হবে। খবর বিবিসির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছর ছয়টি দেশের সাধারণ পাসপোর্টধারীরা ১৫ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনে ভ্রমণ বা ব্যবসার কাজ করতে পারবেন।

করোনা মহামারীর আগে প্রতি বছর লাখ লাখ বিদেশী পর্যটক চীন ভ্রমণ করতেন। সেটি বর্তমানে তলানিতে রয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীনের সর্বোচ্চ আধুনিকমানের উন্নয়ন বিশ্ববাসীর কাছে তুলে ধরা ও পর্যটনখাতের প্রচারে সহায়তা পেতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে চীনে প্রবেশের জন্য বিশ্বের বেশির ভাগ দেশের ভ্রমণকারীদের ভিসার প্রয়োজন হয়।

তবে এক চুক্তির আওতায় সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকদের জন্য ভিসা লাগে না। দেশ দুটির নাগরিকরা পর্যটন, পারিবারিক ভ্রমণ বা ব্যবসার কাজে ১৫ দিনের জন্য বিনা ভিসায় চীনে অবস্থান করতে পারেন।

বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে ২০২০ সাল থেকে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন। তিন বছরের মাথায় চলতি বছরের মার্চ থেকে ফের সব ধরনের ভিসা চালু করেছে দেশটি।

তবে করোনার তিন বছরে ভ্রমণ নিষেধাজ্ঞা, শূন্য-কোভিড নীতির আওতায় বারবার লকডাউন চীনের অর্থনীতিতে কঠোর আঘাত হেনেছে। গত ডিসেম্বরে লকডাউনসহ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পর্যটনে গতি ফেরেনি এখনো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com