বৃহস্পতিবার, ০৭:৩১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় যুদ্ধবিরতি শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। আজ শুক্রবার সকালে এই যুদ্ধবিরতি শুরু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। গতকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়।

বৃহস্পতিবার এটি কার্যকর হওয়ার কথা জানিয়েছিল মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে তা পিছিয়ে যায়। ইসরায়েল দাবি করছে, জিম্মি মুক্তির তারিখ পেছানোর কারণেই পিছিয়েছে এই চুক্তি।

অবশেষে শুরু হলো কাঙ্ক্ষিত এই যুদ্ধবিরতি। বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হবে বন্দিবিনিময়। ১৩ ইসরায়েলি নাগরিককে প্রথমে মুক্তি দিবে হামাস। তারা সবাই নারী ও শিশু। ইসরায়েল মুক্তি দেবে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে।

৪ দিনেরযুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস তাদের কাছে জিম্মি থাকা ৫০ জন বন্দি মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে হবে। চারদিন পরেও যুদ্ধবিরতি বাড়তে পারে। ৫০ জনের পর প্রতি ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বর্ধিত করবে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com