বৃহস্পতিবার, ১১:৪১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করলেন সাকিব আল হাসান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চান ক্রিকেটার সাকিব আল হাসান। এই অলরাউন্ডার সংগ্রহ করেছেন তিনটি আসনের মনোনয়ন। কিন্তু দলের টিকিট পাবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নৌকার মাঝি হতে বেশ দৌড়ঝাঁপ করছেন সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের দপ্তর সম্পাদকের রুমে ওই বৈঠক করেন তিনি।

ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন সাকিব আল হাসান। কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কেউ কথা বলেননি। তবে দলের নেতাকর্মীদের ধারণা, দলের টিকিট নিশ্চিত করতেই ছুটে এসেছিলেন ক্রিকেটার সাকিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব আজ সন্ধ্যা ৬টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, সাকিব মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com