শুক্রবার, ০৮:৫৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় যুদ্ধবিরতি শুরু শুক্রবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতি শুরুর সময় চূড়ান্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। কাতার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘কাল ১৩ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে।’

এর আগে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে বলা হয়েছিল, হামাসের কাছে জিম্মি থাকা ৫০ বন্দীর মুক্তির বিনিময়ে চার দিন যুদ্ধ বন্ধ থাকবে উপত্যকায়। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার। তাদের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ এতে রাজি হয়।

শর্তগুলো হলো:

• এই চারদিন গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচলসহ সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখবে ইসরায়েল।

• এই সময়ে চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি সরবরাহসহ কয়েক শ’ মানবিক ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

• যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েল ‘গাজা উপত্যকার সব অঞ্চলে কাউকে হামলা বা গ্রেপ্তার না করতে প্রতিশ্রুতিবদ্ধ’ থাকবে।

• হামাস তাদের কাছে জিম্মি থাকা ৫০ জন বন্দি মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে হবে।• চারদিন পরেও যুদ্ধবিরতি বাড়তে পারে। ৫০ জনের পর প্রতি ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বর্ধিত করবে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com