শুক্রবার, ০৮:০৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যে কারণে পিছিয়ে গেল যুদ্ধবিরতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় পিছিয়ে গেছে বহুল প্রতীক্ষিত হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি। ইসরায়েল দাবি করছে, জিম্মি মুক্তির তারিখ পেছানোর কারণেই পিছিয়েছে এই চুক্তি।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক।

সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। গতকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস তাদের কাছে জিম্মি থাকা ৫০ জন বন্দি মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে হবে। চারদিন পরেও যুদ্ধবিরতি বাড়তে পারে। ৫০ জনের পর প্রতি ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বর্ধিত করবে ইসরায়েল।

মধ্যস্থতাকারীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি। কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শুক্রবারের আগে হামাস জিম্মি মুক্তি দিচ্ছে না বলেজানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরামর্শক জাচি হানেগবি এক বিবৃতিতে বলেন, ‘আমরা জিম্মির মুক্তির ব্যাপারে আলাপ চালিয়ে যাচ্ছি।’

শুক্রবারের আগে’ বন্দি মুক্তি ঘটবে না বলে ঘোষণা দিয়েছেন হানেগেবি। তিনি বলেন, বন্দিদের মুক্তি মূল চুক্তি অনুযায়ী হবে। তবে তা শুক্রবারের আগে নয়।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু নাও হতে পারে। এমনকি যেসব বন্দি মুক্তি পাবে তাদের নাম যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে, ততক্ষণ যুদ্ধবিরতি হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com