শনিবার, ০৮:২৬ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপির সাবেক এমপিসহ ৭৫ নেতাকর্মীর কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

২০১৩ সালের নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এসএম জাহাঙ্গীসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর ২ বছর ৬ মাস করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. হাসিবুল হক এই রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিদের মধ্যে রায় ঘোষণার সময় এসএম জাহাঙ্গীর, শাহাবুদ্দিন সাগর, শাহ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর ৭২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না রায়ে উল্লেখ করেছেন বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন, নাসিম, অপু, আশরাফ, মামুন, আমিনুল, এহসান, রিপন, শাহাদাত হোসেন, আলমগীর, মোখলেচুর, শহীদুল ইসলাম, মাসুদ, খোরশেদ আলী, শফিকুল ইসলামসহ প্রমুখ।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আশরাফ ও মনির হোসেনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় মামলাটি দায়ের করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

এর আগে গতকাল বুধবার একই থানার আরেক নাশকতার মামলায় সাবেক সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরসহ ১১ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com