বৃহস্পতিবার, ১১:৪০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

বিএনপি-জামায়াত আসন্ন নির্বাচন বানচাল করলে পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেছেন যে বিএনপি ও জামায়াত আগামী ৭ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করছে।

জনগণই তার দলের শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।’

বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে তেজগাঁওয়ে দলটির ঢাকা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি। কারণ জয়ের ব্যাপারে তাদের কোনো আস্থা ছিল না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ২০১৮ সালের নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করলেও তারা তাদের দাবির সমর্থনে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ চায় দেশে গণতন্ত্র বিরাজ করুক এবং রাজনৈতিক দলগুলো অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ সেই সুযোগ পায়নি। তাদের শাসনামলে সারাদেশে আওয়ামী লীগের প্রায় ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com