শুক্রবার, ০৮:১১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়ি বিস্ফোরণে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন দুই যাত্রী। এই ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছে দেশ দুটির মধ্যে চারটি সীমান্ত ক্রসিং। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ নভেম্বর) নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হন এবং এর জের ধরে সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এছাড়া দীর্ঘ ছুটি কালীন সময়ে ঘটা এই ঘটনায় ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল। তিনি বলেন, সন্ত্রাসী কার্যকলাপের কারণে এই বিস্ফোরণ ঘটেছে কিনা তার এখনও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটি একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ছিল। তিনি আরও বলেন, তাদের গাড়িটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের হতে পারে। তবে বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এজেন্সি কর্তৃক সিকিউরিটি ক্যামেরায় ধারণ করা এবং এক্স-এ পোস্ট করা এই দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই গাড়িটি দ্রুত গতিতে চলছিল, পরে সেটি চেকপয়েন্টের একটি ব্যারিয়ারে জোরে ধাক্কা খেয়ে বাতাসে উড়ে যায় এবং মাটিতে পড়ে যেয়ে আগুনে বিস্ফোরিত হয়।

এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্ত শেষ করেছে। ‘ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি এবং কোনও সন্ত্রাসবাদী যোগসূত্র শনাক্ত করা যায়নি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com