বৃহস্পতিবার, ০২:১৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় ইসরাইলের ইউনিট কমান্ডার নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৯২ বার পঠিত

গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। মঙ্গলবার (২২ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজায় লড়াইয়ের সময় ইসরাইলের গোলানি ব্রিগেডের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন।

এই ঘটনায় হামাস যোদ্ধারা বলেছে, সেখানে হামাসের তুলনায় ইসরাইলের ক্ষয়-ক্ষতির পরিমাণই বেশি হয়েছে।

উল্লেখ্য, গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৭১ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দী বিনিময়ের অংশ হিসেবে ইসরাইল ফিলিস্তিনি বন্দীদের তালিকা প্রকাশ করেছে। আইন ও বিচার মন্ত্রণালয় প্রকাশিত এই তালিকায় ৩০০ জন বন্দী রয়েছে।

হামাস বলেছে, ১৫০ জন নারী ও শিশুর দ্বিগুণ ইসরাইল অদলবদলের অংশ হিসেবে মুক্তি দিতে রাজি হয়েছে। ৩০০ ফিলিস্তিনিদের মধ্যে কতজনকে মুক্তি দেয়া হবে তা স্পষ্ট নয়।

তালিকায় নাম, জন্ম তারিখ, গ্রেফতারের তারিখ ও আইডি নম্বরসহ কর্মীদের তথ্য রয়েছে। এতে ইসরাইল যে অভিযোগের অধীনে তাদের কারারুদ্ধ করেছে, তাও অন্তর্ভুক্ত রয়েছে। বন্দীদের মুক্তি আটকাতে ইসরাইলিদের কাছে আপিল করার জন্য ২৪ ঘণ্টা সময় আছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com