বৃহস্পতিবার, ০৬:২৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ঢাকা ও দক্ষিণাঞ্চলের সাথে দেশের উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

নাটোরের লালপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সাথে দেশের উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, আব্দুলপুর রেলওয়ে জংশন সিগন্যাল পয়েন্টে ঢাকাগামী চালবোঝাই মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

অসীম কুমার বলেন, চিলাহাটি থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেন এবং রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার পর নাটোর স্টেশনে আটকে পড়ে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

পশ্চিমাঞ্চল রেলের পাকশি ডিভিশনানাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ এর নেতৃত্বে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা উদ্ধার অভিযান শুরু করে।

লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সন্ধ্যা হয়ে যাবে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com