বৃহস্পতিবার, ০২:১৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

৫০ জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

শিশু ও নারীসহ ৫০ জন জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

বিবিসি, আল জাজিরা, টাইমস অব ইসরায়েলসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে যুদ্ধবিরতির ওই প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারি একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার অধিকাংশ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

ইসরায়েলি মন্ত্রণালয় জানিয়েছে, যাদের মুক্তি দেওয়া হবে তাদের বেশির ভাগ নারী ও শিশু। জিম্মিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। তবে কখন থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বা জিম্মিদের কোথায় কীভাবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় তিন বছরের এক শিশুসহ অন্তত তিন মার্কিন নাগরিককে হামাস মুক্তি দেবে বলে তারা আশা করছেন।

এর আগে দুই দফায় চার জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। হামাসের দাবি ছিল, ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী তাদের সদস্যদের মুক্তি দিতে হবে। তবে সে বিষয়ে ইসরায়েলের বিবৃতিতে কিছু বলা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সমঝোতায় একটি প্রস্তাব দিয়েছিল ফিলিস্তিনের শাসক গোষ্ঠী হামাস। এ সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে কাতার। আর এই সমঝোতার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস ও ফিলিস্তিনি যোদ্ধারা। হামলায় অন্তত ১ হাজার ২০০ নিহতের দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ছাড়া সেখান থেকে ২৪০ জনের মতো জিম্মিকে বন্দী করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনিরা।

এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় ফিলিস্তিনে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এর বেশির ভাগই শিশু ও নারী। উদ্বাস্তু হয়েছে ১০ লাখের বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

এর মধ্যে গত সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল ও হামাস একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। এর আওতায় হামাসের হাতে থাকা কিছু বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজায় হামলা কয়েক দিনের জন্য বন্ধ রাখবে।

পরে কাতারে বসবাসরত হামাসের নেতা ইসমাইল হানিয়া টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com