মঙ্গলবার, ১০:১৯ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফেনীতে ছাত্রদলের মশাল মিছিলে গুলি, আহত ১২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

অবরোধের সমর্থনে ফেনী শহরের বড় মসজিদ-সংলগ্ন এলাকায় ছাত্রদলের মশাল মিছিলে গুলিবিদ্ধসহ ১০ থেকে ১২ জন হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের পক্ষ থেকে হামলার জন্য পুলিশ এবং যুবলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। ত‌বে আহতদের পরিচয় প্রকাশ করেনি তারা।

আহতদের গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করা হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, ‘রাত ৮টার দিকে পশ্চিম উকিলপাড়া এালাকার পানির টাংকি এলাকা থেকে অবরোধের সমর্থনে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি তাকিয়া রোড় হয়ে ট্রাংক রোডের বড় মসজিদের সামনে পৌঁছলে পুলিশ ও যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া করে গুলি ছুঁড়তে থাকে। এতে মিছিলে অংশ নেয়া ১০ থেকে ১২ জন আহত হয়।’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মাহফুজুর রহমান জানান, ‘পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর হওয়া একটি সিএনজি-অটোরিকশা পায়। পুলিশের পক্ষ থেকে গুলি করার বিষয়টি জানা নেই। তবে কে বা কারা গুলি করছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com