বৃহস্পতিবার, ০৬:২৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

‘নাশকতাকারীরা যেখানেই থাকুক, খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, ‘আপনারা যে অগ্নিসন্ত্রাসের পথটি বেছে নিয়েছেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সেটি থেকে সরে আসুন। অন্যথায় নাশকতাকারীরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিবি হারুন বলেন, ‘তারা বোমা নিক্ষেপ করছেন, ককটেল নিক্ষেপ করছেন, বাসে আগুন দিচ্ছেন- এগুলো তো ফৌজদারি অপরাধ করছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা যদি মনে করেন রক্ষা পাবেন, আমরা বারবার বলেছি- তারা যেখানেই থাকুক আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ছিল। নাশকতাকারীরা সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, বিচারকদের ভয় দেখাতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।’

হরুন অর রশীদ বলেন, ‘নাশকতাকারীরা যে পথটি বেছে নিয়েছেন, তা ফৌজদারি অপরাধ। তারা মনে করছেন কিছুদিন লুকিয়ে থাকলে মনে হয় পার পেয়ে যাবেন। লুকিয়ে থাকলে পার পাওয়া যাবে না। আমাদের কাছে সকল নম্বর রয়েছে। আমরা অনেককেই গ্রেপ্তার করেছি। বাকি যারা আছে তাদেরও গ্রেপ্তার করবো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com