শুক্রবার, ০৮:১১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি : হামাস নেতা হানিয়াহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

হামাস নেতা ইসমাইল হানিয়াহ টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, আমরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির কাছাকাছি রয়েছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবর হামাসের কাছে আটক হওয়া ২৪০ ইসরাইলি বন্দীকে মুক্তি দেয়া এবং ইসরাইলি হামলায় ১৩ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।

একইসাথে ইসরাইলি কারাগারে বন্দী নারী ও শিশুসহ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

কাতারের মধ্যস্থতায় এ আলোচনা চলছে।

কাতারের প্রধানমন্ত্রী রোববার বলেছেন যে- অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে কিছু বন্দীকে মুক্ত করার চুক্তির কাছাকাছি রয়েছে তারা।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে- তিনি বিশ্বাস করেন বন্দীদের মুক্ত করার একটি চুক্তি কাছাকাছি রয়েছে তারা।

বাইডেনকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে- একটি বন্দী চুক্তি কাছাকাছি ছিল কি না। উত্তরে তিনি বলেন, ‘আমি তাই বিশ্বাস করি’

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কমপক্ষে ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৮ হাজারের বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজারেরও বেশি।

গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com