শুক্রবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

নিবন্ধন ফিরিয়ে না দিলে পালানোর পথ পাবেন না : ড. রেজাউল করিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

অবিলম্বে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিন; অন্যথায় জনতার রুদ্ররোষে পালানোর পথ পাবেন না বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার সকালে ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনঃর্বহালের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দিন, ছাত্রনেতা আসাদুজ্জামান, আব্দুর রহিম ও সালাহ উদ্দিন প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, অবৈধ ও মাফিয়া সরকার ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। কিন্তু স্বাধীনতার পর সকল জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী জননন্দিত ও আদর্শবাদী রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন অনায্য রায় জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। মূলত, আওয়ামী লীগ গুম, দুর্নীতিবাজ, ভোট চোর, আইন ও সংবিধান লঙ্ঘনকারী সরকার। তারা তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই পরিকল্পিতভাবে জামায়াতের নিবন্ধন নিয়ে রাজনীতি শুরু করেছে। কিন্তু বিক্ষুব্ধ জনতা কেয়ারটেকার সরকারের গণদাবি আদায়ে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে এসেছে। সরকার জনতার আন্দোলন দমনের জন্য রাষ্ট্রশক্তি ও দলীয় ক্যাডার বাহিনীকে মাঠে নামিয়েছে। কিন্তু জনতার বুকে পুলিশ দিয়ে গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বরং গণবিরোধী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনতার আন্দোলন চলবে। তিনি আগামী দিনের রাজপথের সকল কর্মসূচিকে আরো জোরদার করার জন্য দলমত নির্বিশেষ সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ দলীয় শীর্ষনেতাদের অন্যায়ভাবে আটক করে রেখেছে।

মহানগরী সেক্রেটারি সরকারকে পদত্যাগের আহবান জানিয়ে বলেন, সময় থাকতে পদত্যাগ করুন; অন্যথায় জনগণের মাধ্যমে ক্ষমতা থেকে নামানো হবে। আর এই আদালতেই আওয়ামী-বাকশালীদের নিবন্ধন বাতিল হবে-ইনশাআল্লাহ। তিনি জুলুম-নির্যাতনের পথ পরিহার করে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com