শনিবার, ০৯:১৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির না হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) মিরপুর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, হাইকোর্ট ও হাইকোর্টের বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত ৬ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি সেদিন আদলতে হাজির হননি। বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি (আইজপি) নির্দেশ দেন হাইকোর্ট।
গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় ৫টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। এরমধ্যে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com