বৃহস্পতিবার, ০১:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় ইন্দোনেশিয়ার হাসপাতালে হামলা, নিহত ১২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইন্দোনেশীয় হাসপাতালে বিমান হামলার ঘটনা ঘটেছে। ওই হাসপাতালের পরিচালক বলেছেন, ‘ইসরায়েলি বাহিনীর এই বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।’ আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরবর্তী সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত হয়েছে ১২ জন। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নিহত ছাড়াও হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছে।’

গাজায় এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৭ হাজারের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়।

এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০জন। আহত তিন হাজারের বেশি। সেইসঙ্গে ২৪০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকেই গাজায় হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com