শুক্রবার, ১২:৪৬ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

কত কঠোর হতে পারি ৭ তারিখের পর দেখবেন : শামীম ওসমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

কত কঠোর হতে পারি ৭ তারিখের পর দেখবেন বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ওরা বাংলাদেশকে একটা কলোনি বানাতে চায়। এটা হবে না যতদিন শেখ হাসিনা আছেন। শেখ হাসিনা একজন হিমালয় পর্বত।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতিতে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করল বিশ্বব্যাংকে। সিঙ্গাপুরের আদালতে, নেত্রী বলল আয়, প্রমাণ কর। সেটা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। অবশ্য এটা ভালই হয়েছে, তিনি নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। আজ বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন, আমেরিকার এম্বেসির পতাকাও অর্ধনমিত রাখতে হয়েছে। আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না কেন। ফখরুল ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বলল আমাদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেছে ফখরুল সাহেব চুপ থাকেন! কেন, ওদের বিদেশী প্রভুরা রাগ করবে। আমাকে মানুষের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েন। এত মানুষ আমার ভাল লাগে না। আমি মানুষের মনের ভেতর জায়গা করতে চাই। উন্নয়ন প্রজেক্ট আমি আনতে পারব, তবে একটা জিনিস পারব না। সেটা হল মাদক ও সন্ত্রাস। আমাদেরও খারাপ লোক আছে। এবার আর কাউকে ছাড় দেব না। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি চেষ্টা করব, তবে আমি একা পারব না। আপনাদের সকলকে নিয়ে ভালো মানুষগুলোকে নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।

তিনি বলেন, আমাকে হয়ত মারার চেষ্টা করছে। শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং এ সকল খারাপ কাজ যারা করে তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি সেটা ৭ তারিখের পর দেখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com