শুক্রবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

রাষ্ট্রপতির সঙ্গে কী কথা হলো রওশনের, জানালেন রাঙ্গা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তফসিল কিছুটা পেছাতে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদ। সেই সঙ্গে তার দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিকে নিশ্চিত করেছেন তিনি।

আজ রবিবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন সংসদের বিরোধীদলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

বঙ্গভবন থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। সেইসঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।’

তিনি বলেন, ‘বিরোধীদলের নেতা রাষ্ট্রপতিকে বলেছেন- ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এ কারণেও তফসিল পিছিয়ে দেয়া প্রয়োজন।’

এছাড়া সাক্ষাতে রাষ্ট্রপতি ও বিরোধীদলের নেতা রওশন এরশাদ তারা দুজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে দুপুর ১২টার দিকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে যান রওশন এরশাদ। প্রতিনিধি দলের মধ্যে রাঙ্গা ছাড়াও ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

তার আগে শনিবার নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি চিঠি পাঠান দলটির চেয়ারম্যান জিএম কাদের ও একই দলের সংসদনেতা রওশন এরশাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com