শুক্রবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

ওবায়দুল কাদের মাঠে দলীয় লোক রেখে গোল দিতে চান: জোনায়েদ সাকি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

রাজনীতির মাঠে দলীয় লোক রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু নিজেই গোল দিতে চান বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ রবিবার দেশব্যাপী হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন সাকি।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন, ‘ওবায়দুল কাদের খেলতে চান কিন্তু মাঠে কোনো প্রতিপক্ষ রাখতে চান না। খেলোয়াড় থাকলেই সমস্যা। মাঠে তিনি শুধু রাখবেন দলের লোক। আর উনি খালি গোল দেবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনাও এই খেলা ছাড়া আর কোনো খেলা খেলতে পারেন না। তারা একা মাঠে নামার সাহস করেন না। র‌্যাব, বিজিবি, পুলিশের ছায়াতলে থেকে মাঠে আসেন তারা।’

আওয়ামী লীগের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা প্রতিপক্ষকে স্টেডিয়ামের বাইরে রেখেছেন। তাদের জেলখানায় রেখে দিয়েছেন। এখন একতরফা নির্বাচন দিতে চাচ্ছেন।’

গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা বলেন, ‘দেশের মানুষ এই তফসিল ও নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এবার যদি আবার একতরফা নির্বাচন হয়, মানুষের ভোটের অধিকার চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশে যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হয়, গণতন্ত্র বলে আর কছু থাকবে না। বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক সংকটে পড়বে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com