বৃহস্পতিবার, ০২:১৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

লেবানন সীমান্তে শনিবার (১৮ অক্টোবর) সকালে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়েছে। এ সময় দক্ষিণ লেবাননের নাবাতিয়ের কাছে একটি অ্যালুমিনিয়াম কারখানায় আঘাত করেছে ইসরাইল। অপরদিকে লেবানন থেকে সাসা ও শতাউলার জনবসতির দিকে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির সূত্রে বলা হয়েছে, ২০০৬ সালে লেবাননে যুদ্ধের পর এই প্রথম নাবাতিহ অঞ্চলে ইসরাইল সামরিক বাহিনী হামলা চালায়।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সকালে হিজবুল্লাহ লেবানন থেকে সাসা ও শতাউলার জনবসতির দিকে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন বলেছেন, ‘কোনো ফ্রন্ট বন্ধ করা বা ইসরাইলের ওপর চাপ কমানোর বিষয়ে আলোচনার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, ‘যতদিন গাজার বিরুদ্ধে যুদ্ধ, এর জনসংখ্যার বিরুদ্ধে হুমকি এবং শিশু ও নারীদের হত্যা চলছে, ততক্ষণ আমাদের অঞ্চলের সকল সম্মানজনক প্রতিরোধ বাহিনী সম্ভাব্য সব উপায়ে ইসরাইলিদের উপর চাপ অব্যাহত রাখবে।’

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com