শুক্রবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

তবুও গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিরা দৃঢ়ভাবে হামাসকে সমর্থন করে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি আন্দোলন হামাসের ৭ অক্টোবরের হামলার পর গাজা এবং পশ্চিম তীরের ওপর অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিশেষ করে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইল। সেখানে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতাল, স্কুল, আশ্রয় শিবিরও বাদ যায়নি ইসরাইলের হামলা থেকে। এমন তাণ্ডবের মুখেও হামাসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ফিলিস্তিনিরা।

এক জরিপে দেখা গেছে, ৭৫ ভাগ ফিলিস্তিনি হামাসের ৭ অক্টোবরের হামলাকে সমর্থন করে, ৭৪.৭ ভাগ ফিলিস্তিনি ‘নদী থেকে সাগর পর্যন্ত’ একটি একক ফিলিস্তিনি রাষ্ট্র চায়। তারা হামাস সদস্যদের সন্ত্রাসী মনে করে না, বরং ‘স্বাধীনতা যোদ্ধা’ বিবেচনা করে।

আরব ওয়ার্ল্ড ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালিত ১৪ নভেম্বরের সমীক্ষায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ অংশ ৭ অক্টোবরের হামলাকে সমর্থন করে বলে জানিয়েছে। সমীক্ষায় জবাবদাদাতের ৮৩.১ ভাগ জানিয়েছে, তারা চরমভাবে বা ‘কোনো না কোনোভাবে’ ওই হামলাকে সমর্থন করে। আর ৮.৪ ভাগ জানিয়েছে, তারা কিছু বলতে চায় না।

গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে ৬৩.৬ ভাগ ৭ অক্টোবরের হামলাকে সমর্থন করে বলে জানিয়েছে। আর ১৪.৪ ভাগ বলেছে, তারা সমর্থন বা বিরোধিতার কোনোটিই করবে না। তবে ২০.৯ ভাগ জানিয়েছে, তারা হামলার ধরনে কিছুটা বিরোধী।

নারী ও পুরুষদের মধ্যে হামাসের প্রতি সমর্থন প্রায় একই রকম। পুরুষদের সমর্থন রয়েছে ৭৫.২ ভাগ, নারীদের ৭৪.৯ ভাগ।

হামাস কেন ৭ অক্টোবরের হামলা চালিয়েছে বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে পশ্চিম তীরের ৩১.৭ ভাগ এবং গাজার ২৪.৭ ভাগ বলেছে, হামলাটি ছিল ‘মুক্ত ফিলিস্তিনির’ জন্য। আর পশ্চিম তীরের ২৩.৩ ভাগ এবং গাজার ১৭.৭ ভাগ মনে করে, ‘গাজা উপত্যকার অবরোধ ভাঙার’ জন্য ছিল ওই হামলা। এছাড়া ৩৫ ভাগ জানিয়েছে, মসজিদুল আকসায় হামলা বন্ধ করার জন্য ছিল তা। মাত্র ০.৯ ভাগ মনে করে, শান্তি প্রক্রিয়া থামানোর জন্য হামাস তা করেছিল। এছাড়া ০.৭ ভাগ মনে করে, বসতি স্থাপন বন্ধ করার জন্য হয়েছিল ওই হামলা।

এক রাষ্ট্র না দুই রাষ্ট্র সমাধান চান- এমন প্রশ্নের জবাবে সংখ্যাগরিষ্ঠ অংশ (৭৪.৭ ভাগ) বলেছে, তারা ‘নদী থেকে সাগর পর্যন্ত বিস্তৃত’ একটি ফিলিস্তিনি রাষ্ট্র চায়।

একক ফিলিস্তিনি রাষ্ট্র সমর্থন করে পশ্চিম তীরের ৭৭.৭ ভাগ এবং গাজার ৭০.৪ ভাগ লোক।

আর দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে মোট ১৭.২ ভাগ লোক। এর মধ্যে গাজার ২২.৭ ভাগ এবং পশ্চিম তীরের ১৩.৩ ভাগ লোক। মাত্র ৫.৪ ভাগ লোক ‘দুই জাতির জন্য এক রাষ্ট্র’ সমাধানকে সমর্থন করে।

চলমান যুদ্ধটি ইসরাইল ও হামাসের মধ্যে হচ্ছে কিনা প্রশ্নের জবাবে মাত্র ১৮.৬ ভাগ হ্যাঁ জানিয়েছে। সংখ্যাগরিষ্ঠরা বলেছে, এই যুদ্ধ হলো ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে। আর ৯.৪ ভাগ বলেছে, যুদ্ধটি হচ্ছে পাশ্চাত্য বিশ্ব এবং মুসলিম বিশ্বের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com