মঙ্গলবার, ১০:২০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে রেললাইনে গাছ : ট্রেন চলাচল স্বাভাবিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়ায় রেললাইনের ওপর গাছ পড়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ শুরু হয়ছে।

শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার কালীসিমা এলাকায় ঝড়ের তান্ডবে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এবং ঢাকা থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. শাকির জাহান জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময় কালীসিমা এলাকায় গাছ উপড়ে রেললাইনে পড়ে। এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মী ও স্থানীয়রা মিলে ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সূত্র : বাসস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com