বৃহস্পতিবার, ০৪:৪৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

টেকনাফে মাটিচাপায় একই পরিবারের ৪ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ হ্নীলায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় নিহতদের মধ্যে আছে তাদের মা-সহ, এক ছেলে ও দুই মেয়ে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গেছেন। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com