বৃহস্পতিবার, ১২:৩৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নেতানিয়াহুকে পদত্যাগ করতে বললেন ইসরাইলি বিরোধী দলের নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বুধবার হামাসের বিরুদ্ধে ইসরাইল সরকারের দুর্বল যুদ্ধ পরিচালনার জন্য তাকে এ আহ্বান জানান।

ইয়েশ আতিদ পার্টির নেতা ল্যাপিড চ্যালেন ১২ নিউজে বলেন, ‘এখনি যুদ্ধের সময়, নেতানিয়াহুকে যেতে হবে।’

যুদ্ধের শুরু থেকে প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতির আহ্বান জানান।

তিনি বলেন, ’আমরা লিকুদ পার্টির অন্য একজন প্রার্থীর অধীনে (সরকারে)।’

ইয়ার ল্যাপিড দাবি করেন, তিনি এই বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সাথে আলোচনা করছেন।

তিনি বলেন, ‘সেখানে অনেক লোক আছে যারা বুঝতে পারছে যে দেশ খারাপের দিকে আগাচ্ছে।’

ল্যাপিড জানান, তিনি লিকুদের নেতৃত্বে অতি-অর্থোডক্স পার্টি, আভিগডর লিবারম্যানের ইজরাইল বেতেনু ও বেনি গ্যান্টজের জাতীয় ঐক্য নিয়ে একটি জাতীয় পুনর্গঠন সরকার তৈরি করতে প্রস্তুত।

কিন্তু জোর দিয়ে বলেন, ‘নেতানিয়াহু এর নেতৃত্ব দিতে পারবেন না।’
সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com