শুক্রবার, ০২:০৫ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

তফসিল ঘোষণা করলে জনগণের আদালতে ফাঁসি দেওয়া হবে, ইসিকে মাদানী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন রক্ত নিয়ে হলি খেলা খেলতে চায় নাকি! আমাদের রক্ত দেখতে চান? যদি আজ সন্ধ্যা ৭টায় পাতানো নির্বাচনের তফসিল ঘোষণা করেন তাহলে জনগণের আদালতে আপনাদের ফাঁসি দেওয়া হবে।’

আজ বুধবার সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল শুরুর আগে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

মাদানী বলেন, ‘সাবধান হয়ে যান। এ দেশের জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আপনারা থাকতে পারবেন না। এ দেশের জনগণ আপনাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আপনাদের বিচার এই মাটিতেই হবে। জনগণের আদালতে আপনাদের ফাঁসি দেওয়া হবে। আপনারা কী মনে করছেন এ দেশটা আপনাদের? আপনাদের কাছে অস্ত্র আছে, র‍্যাব-পুলিশ সেনাবাহিনী আছে? আল্লাহ বলেছেন, রাতের পর দিন, দিনের পর রাত আসে। মনে রাখবেন, শেখ হাসিনা সরকারের ক্ষমতায় থাকার আর সময় নেই।’

তিনি আরও বলেন, ‘দলের নেতা, সরকারের মন্ত্রী, খোদ প্রধানমন্ত্রীও সত্য কথা বলেন না। তিনি বলছেন, ‘‘২০১৪, ২০১৮ সালে নাকি তারা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়েছেন।” আপনারাও কি তাই বিশ্বাস করেন। ২০১৮ সালে দিনের ভোট রাতে, ২০১৪ সালে ভোটের আগে ১৫৪ জন নির্বাচিত। এমন নির্বাচন আপনারা চান।’ উপস্থিত দলীয় নেতাকর্মীরা সমস্বরে বলেন, ‘না না চাই না।’

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আজ যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে আগামীকাল জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। তাই এখনো সময় আছে। সিইসিসহ নির্বাচন কমিশনার বিকেল ৫টায় বসবেন। সেখানে সিদ্ধান্ত নেন, বাপের ছেলের মতো, দৃঢ় বিশ্বাস রেখে বলেন, ‘‘এই অবস্থায় আমরা তফসিল ঘোষণা করতে পারব না।” কিন্তু আমরা জানি না সেই ঈমান বিশ্বাস আপনাদের আছে কি না। কারণ আপনারা তো সরকারের ভয়ে অস্থির।’

তিনি আরও বলেন, ‘কিছু নাম সর্বস্ব দল যারা সরকারের পদলেহী। তারা মনে করে সরকারের কাছে টাকা নিয়ে কিছু সিট ভিক্ষা করে নির্বাচনে যাবে। সেটা হতে দেওয়া হবে না। এ দেশের সকল মানুষ, জনগণকে সঙ্গে নিয়ে এই লুটেরা অত্যাচারী, ধোঁকাবাজ, সরকারকে গদি থেকে নামাতেই হবে। শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের অধীনে ইসলামী আন্দোলন ও বিএনপিসহ বাংলাদেশের কোনো বিরোধীদল নির্বাচনের যাবে না।’

এর আগে আজ বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে রাজধানীর মালিবাগ শান্তিনগর মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আটকে দেয় পুলিশ। পরে সেখানে পথসভা করে দলটি। সেখানে পুনরায় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। শেষে মোনাজাত করে দলে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com