বৃহস্পতিবার, ১২:০১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

তফসিল ঘোষণার আগে বৈঠকে ইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ নিয়ে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেল ৫টায় বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি।

এ সভা শেষে তফসিল ঘোষণা করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

আজ সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করেছে, সে রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। আজ বিকেল ৫টায় নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে তফসিল চূড়ান্ত করা হবে। সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার থেকেই ইসি ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে ইসির সামনে ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

ইসি ভবনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল বা তার আগে ছিল না।

এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও পুলিশি জেরার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com