দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না ব্যানারে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে পুলিশি বাধায় শেষ হয়েছে। এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তা মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিলটি।
পুলিশ এ সময় সড়কের তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। মিছিলটি এসে দু’স্তরের নিরাপত্তার বেষ্টনীর প্রথম স্তর উপরে ফেললেও দ্বিতীয় বাধা অতিক্রম করতে পারেনি।
এ সময় দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী তফসিল ঘোষণা না করার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে।