শুক্রবার, ০৫:৪১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

প্রেমিকাকে হত্যায় দণ্ডপ্রাপ্তকে ক্ষমা করে ইউক্রেন যুদ্ধে পাঠালেন পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

প্রেমিকাকে ধর্ষণ ও হত্যায় দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে ক্ষমা করে ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমা পাওয়া ওই ব্যক্তির নাম ভ্লাদিস্লাভ কানিউস। প্রেমিকা ভেরা পেখতেলেভাকে হত্যার দায়ে তার ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। কিন্তু তিনি মাত্র এক বছরেরও কম সময় কারাগারে কাটিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কানিউস তার প্রেমিকাকে ১১১ বার ছুরিকাঘাত করেছিল এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণে তাকে ধর্ষণ ও নির্যাতন করেছিল। তারপর সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ভেরা পেখতেলেভার মা ওকসানা যখন সামরিক ইউনিফর্মে অস্ত্রধারী কানিউসের ছবি খুঁজে পান এরপর এ ঘটনা প্রকাশ্যে আসে।

 

শোকার্ত মা বিলাপ করে বলেছিলেন, মনে হচ্ছে আমি শেষ হয়ে গিয়েছি। এ ঘটনা আমাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের দেশে আইনের শাসন যে নেই, তা জানতে পেরে আমি যেন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। আমি জানি না এর পরে আমি আর কী করব!

রাশিয়ায় নারী অধিকার নিয়ে কাজ করা সমাজকর্মী অ্যালিওনা পপোভা বলেন, কানিউসকে যে ইউক্রেন সীমান্ত সংলগ্ন দক্ষিণ রাশিয়ার রসটভে পাঠানো হয়েছিল, তা জেল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে।

পপোভা গত ৩ নভেম্বর রাশিয়ান প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে একটি চিঠি শেয়ার করেছেন, সেখানে বলা হয়েছে যে কানিউসকে ক্ষমা করা হয়েছে এবং ২৭ এপ্রিল প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে তার সাজা বাতিল করা হয়েছে।

যদিও নিজেদের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিয়েছে রাশিয়ার সরকার। ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে পাঠানো রাশিয়ান বন্দীরা তাদের অপরাধের প্রায়শ্চিত্ত করছেন ‘রক্ত দিয়ে’। ‍

সূত্র -দ্যা সান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com