সোমবার, ০৫:৩৮ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

কোহলিকে হটিয়ে দুইয়ে ইমাম, শীর্ষেই বাবর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৬৩ বার পঠিত

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের দুই ব্যাটার শীর্ষস্থান দখল করলেন। যেখানে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে হটিয়ে দুইয়ে উঠে এসেছেন ইমাম-উল-হক। আগের শীর্ষস্থানেই আছেন পাক অধিনায়ক বাবর আজম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতেই হাফসেঞ্চুরি করেন ইমাম। দারুণ ব্যাটিংয়ে সিরিজ সেরাও হন এই বাঁহাতি। ২৬ বছর বয়সী এই তারকা ২০ রেটিং পয়েন্ট যোগ করে কোহলিকে পেছনে ফেলেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮১৫।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৭তম সেঞ্চুরি করা বাবর ৮৯২ পয়েন্ট নিয়েই ওপরে রয়েছেন। যেখানে শীর্ষে দশে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ একধাপ এগিয়ে নয়ে এসেছেন। অন্যদিকে একধাপ পিছিয়ে দশে নেমে গেছেন স্বদেশী ডেভিড ওয়ার্নার। দুইধাপ পিছিয়ে আটে নেমেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। আর দক্ষিণ আফ্রিকার রাসি ভন ডার ডাসেন একধাপ উন্নতি করে সাতে উঠেছেন।

বোলিং র্যা কিংয়েও পাকিস্তান উন্নতি করেছে। দেশটির পেসার শাহীন শাহ আফ্রিদি দুইধাপ উন্নতি করে চারে উঠেছেন। শীর্ষেই রয়েছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। অজি পেসার জস হ্যাজেলউড ও কিউই পেসার ম্যাট হেনরি একধাপ উন্নতি করে যথাক্রমে দুই ও তিনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com