শনিবার, ০৫:৩৬ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

রিজভীর নেতৃত্বে মতিঝিলে সড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয় ।

আজ সকাল ৭টায় মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে চৌরাস্তার মাথায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন, বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন,নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান শাহবাগ থানার আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহ্বায়ক জে কে লাভলো ডালি, খিলগাঁও থানার আহবায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহবায়ক মোঃ কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহবায়ক মোঃ আবু তাহের, শাজাহানপুর থানার আহ্বায়ক মোঃ মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন, সদস্য সচিব জসীমউদ্দীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রিজভী আহমেদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায়
বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনিকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেফতার নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না। জনগণের সামনে আর কোনো অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com