শনিবার, ০৫:৩৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

এই মুহূর্তে তফসিল ঘোষণা কী প্রমাণ করবে, জানালেন মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস চুপসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।তিনি বলেন, ‘এই মুহূর্তে একতরফা তফসিল ঘোষণা করলে সরকার পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরঞ্চ একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।’

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। তারপর যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘‘মেইক বিলিভ’’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে বিষয়টি হচ্ছে এই যে, এখন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়। ২০২৪-এ এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের ‘‘অলটারনেট গণতন্ত্রের’’ ফানুস ইতিমধ্যেই ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে।’

ড. মঈন খান বলেন, ‘এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধী দলের ওপর ক্র্যাক ডাউন করে এবং তাদের সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করে তারপর এক তরফা প্রহসনের নির্বাচন তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে গণতন্ত্র নয়।’

‘কাজেই বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সবকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকারসহ সব মৌলিক অধিকার হরণ করেই চলবে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে’, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com