বৃহস্পতিবার, ০৩:০৭ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

নির্বাচন কমিশনার ভুল করেছেন : এমপি বাহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৫১ বার পঠিত

নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ( কুমিল্লা সদর আসন) আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার যে কথা বলেছিলেন, সেটি ইসির এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন এমপি বাহার।

বুধবার ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনি এলাকা ছাড়তে ইসির দেয়া চিঠির বিষয়ে জানতে চাইলে বাহাউদ্দিন বাহার বলেন, ‌‌চিঠি দিয়ে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ভুল করেছেন। সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে সম্মানহানি করতে পারেন না।

তিনি বলেন, কিছু কর্মকর্তা ভোটের উৎসব নষ্ট করতে চায়। অতি উৎসাহী কোনো কর্মকর্তা যাতে ভোটের পরিবেশ নষ্ট না করে। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো গন্ডগোল নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, যাতে ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেদিকে খেয়াল রাখার জন্য।

প্রসঙ্গত, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৮ জুন এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। তবে তিনি এই নির্দেশ মানেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com