যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পলকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় রেজাউল করিম পলকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে দাবি করেন, রেজাউল কবিরকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে গেছে।