বুধবার, ০৮:৫৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে ফের জাতিসংঘের উদ্বেগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত
বাংলাদেশের গণগ্রেপ্তার ও সাধারণ পরিবেশে নিয়ে ফের উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানানব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে একজন সাংবাদিক ডুজারিককে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত শক্তিপ্রয়োগ করছে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসংঘ অকেজো এবং কিছু ভালো কথা বলা ছাড়া পৃথিবীতে তাদের অন্য কোনো ভূমিকা নেই। বিরোধী দলগুলোর আট হাজার নেতাকর্মীকে পুলিশের হেফাজতে নেওয়া ও বিভিন্ন স্থানে পুলিশের হাতে নিহত ব্যক্তিদের বিষয়ে আপনাদের অবস্থান কি?’ জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আসলে, আমি বোঝাতে চাইছি, জাতিসংঘের সমালোচনা নতুন নয়। এবং বিভিন্ন সময়ে এটা হয়েছে। আপনার (প্রশ্ন করা সাংবাদিক) কাছে আমার প্রশ্ন হলো, আপনি সর্বদা জাতিসংঘের কোন অংশের কথা উল্লেখ করছেন। বাংলাদেশের অবস্থা প্রসঙ্গে গত সপ্তাহে আমি যা বলেছি সেটির পুনরাবৃত্তি করতে চাই, এর বেশি নয়, সেখানকার গণগ্রেপ্তার ও সাধারণ পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com