শনিবার, ০৬:২৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

রাজধানীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে পিকেটিং করে তারা।

অবরোধের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা গোপীবাগ এলাকায় রেলপথ অবরোধ ও পিকেটিং করে।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, ‘দেশনায়ক তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, যদি আপনি বা আপনারা রাজপথে মিছিল-পিকেটিং এ অংশ নিতে না পারেন, তাহলে প্রয়োজনে বাড়িতে অবস্থান নিন। আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না। এটাই হোক আপনার প্রতিবাদ।’

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মোঃ আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান-সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com