শুক্রবার, ০৪:৪৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

জাপান সফর করছেন ব্লিঙ্কেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জি-৭ পররাষ্ট্র, মন্ত্রীদের বৈঠকের জন্য মঙ্গলবার জাপানে পৌঁছেছেন। তাদের এমফ বৈঠকে ইসরাইল-হামাস যুদ্ধের বিষয় প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

খবর এএফপি’র।

মধ্যপ্রাচ্যে আকস্মিক সফরের পর ব্লিঙ্কেন দুই দিনের আলোচনার জন্য টোকিও’তে পৌঁছান। তবে তিনি সফরের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে একটি সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন ঘরবাড়ি লক্ষ্য করে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩০ জনেরও বেশি লোককে আটক করার পর ইসরাইল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরাইলের হামলায় ১০ হাজারের জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে চার হাজারেরও বেশি শিশু রয়েছে।

সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিশ্বের অনেক দেশের পক্ষ থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।

ইসরাইলের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র এসব সংস্থা ও দেশের আহ্বানকে সমর্থন না করে জোর দিয়ে বলেছে, হামাসের হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার ইসরাইলের রয়েছে। যদিও ওয়াশিংটন এ লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সোমবার তুরস্ক সফরকালে ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন আটকে পড়া বেসামরিক লোকদেরকে সহায়তা বাড়ানোর জন্য ‘অনেক জোরালোভাবে’ কাজ করছে।

বিস্তারিত উল্লেখ না করে ব্লিঙ্কেন বলেন, এক্ষেত্রে ‘আমি মনে করি সামনের দিনগুলোতে সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com