বুধবার, ১০:৪৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় যুদ্ধ বন্ধ করতে অনুরোধ জানালেন পোপ ফ্রান্সিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

গাজা ভূখণ্ডে চলমান সংঘাত আশু বন্ধ হওয়া দরকার বলে আবেদন করেছেন পোপ ফ্রান্সিস। এই ‘ভীষণ গুরুতর’ পরিস্থিতিকে লাঘব করতে আহতদের সহায়তা ও মানবিক ত্রাণ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সাপ্তাহিক প্রার্থনার পর সেন্ট পিটার্স স্কোয়ারে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি ফিলিস্তিন ও ইসরাইলে গুরুতর পরিস্থিতি নিয়ে ক্রমাগত ভেবে চলেছি। সেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছে। ঈশ্বরের দোহাই, আপনারা থামুন, যুদ্ধ বন্ধ করুন, আপনাদের কাছে এই আমার প্রার্থনা।’

তিনি আরো বলেন, ‘আমার আশা, বৃহত্তর সংঘাত এড়াতে সব কিছু করা হবে। আহতদের উদ্ধার করা হবে এবং গাজার জনগণের কাছে ত্রাণ পৌঁছবে। সেখানকার মানবিক পরিস্থিতি ভীষণ গুরুতর।’

পোপ যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তির জন্য পুনরায় আবেদন করেছেন।

পোপ বলেন, পণবন্দীদের ‘তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।’

পাশাপাশি তিনি যোগ করেন, শিশুদের কথা ভাবুন। ইউক্রেন বা অন্যান্য সংঘাতের মতো এই যুদ্ধে শিশুদের ভবিষ্যতকে হত্যা করা হচ্ছে।

৮৬ বছর বয়সী ফ্রান্সিস ইতোমধ্যেই মানবিক করিডর তৈরির কথা বলেছেন। তিনি বলেন, ইসরাইল-হামাসের যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে দ্বি-রাষ্ট্র সমাধান-সূত্র প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com