মঙ্গলবার, ০৯:১৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভালোবাসার অনন্য বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে গৌরনদীতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা

‘ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‌‌‘ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুর মতোই দেখছি। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন।’

তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে জানিয়ে সাক্কু বলেন, ‘মেশিনে টিপ দিলে (প্রতীকের) ছবি উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।’

এ সময় ভোট সুষ্ঠুভাবে হলে জয়ী হবেন উল্লেখ করে এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘তবে রায় যা হবে মেনে নেবো।’

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com