বৃহস্পতিবার, ০২:২৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চট্টগ্রামে গাড়ি ভাঙচুর, বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর হয়েছে। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৪টার দিকে আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে রাখা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গার্মেন্টস শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলো।
আগুনে পুড়ে যাওয়া চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি সকালে কেইপিজেডের  শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে রাতে পার্কিং করে রাখা হয়েছিল। ভোর ৪টায় গাড়ি চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেয়। আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মার্মা বলেন, চাতরি চৌমুহনী বাজারে বাসে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। পুলিশের পরামর্শে গাড়িটি ওয়ার্কশপে নেয়া হয়েছে।
এদিকে এদিন ভোরে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় ১০ উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মিছিল করে। সকালে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করেছে ১০ উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি। একই সময়ে পাহাড়তলী বাজারে নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে মিছিল হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com