শুক্রবার, ০৪:৫১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে ইসরাইলি বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ হয়েছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নেতানিয়াহুর বাসভবন ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরেসহ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এই বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন চিন্তাধারা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রথমটি হলো- গাজা উপত্যকার অভ্যন্তরে ২৪০ জনেরও বেশি বন্দীর বিনিময়ে ইসরাইলি কারাগারে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া।

আরেকটি চিন্তা আছে, যেখানে বিক্ষোভকারীরা বলছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া উচিত নয়। কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। বন্দিদের ফেরত না আসা পর্যন্ত কোনো মানবিক সহায়তা দেয়া উচিত নয়।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে কোনো আলোচনা হবে না, অতিরিক্ত মানবিক সহায়তার বিষয়েও কোনো আলোচনা হবে না, যদি না বন্দিরা ওই চুক্তির অংশ হয়।

শনিবার সন্ধ্যায় হামাসের সামরিক শাখা বলেছে, ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণের কারণে প্রায় ৬০ জন ইসরাইলি বন্দী মারা গেছে।

কিন্তু ইসরাইলিদের এই বিক্ষোভগুলো সত্যিই সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য এবং তাদের মধ্যে অনেকেই নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এদিকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, ৭ অক্টোবর সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com