বুধবার, ১০:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে এলা এমহফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

চাঁদা তুলছেন গাজার জন্য, নিজেকে ইহুদি বলতে চান না কমলা হ্যারিসের মেয়ে
খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্টের মেয়ে গাজা উপত্যকার নাগরিকদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করছেন। নিজে ইহুদি পরিচয় পর্যন্ত তিনি স্বীকার করছেন না। এমনকি গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোরনের সদস্যদের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলার বিষয়েও তিনি নীরব।

ইসরাইল নিয়ে মার্কিন অবস্থান কূটনীতির ঘূর্ণাবর্তে নানা দিকে যাচ্ছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীরা গাজায় ইসরাইলি হামলা বন্ধ করার আহ্বান পর্যন্ত জানাতে নারাজ। মার্কিন সহায়তার জোরেই ইসরাইল চার সপ্তাহ ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে। ইসরাইলের সব অপরাধকে চোখ বুঝে সমর্থন করে যাচ্ছে ইসরাইল। এমন এক পরিস্থিতিতে নজর কাড়ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সৎ কন্যা এলা এমহফের কর্মকাণ্ড। তিনি গাজার পরিস্থিতি নজরে রেখে শুরু করেছেন ফান্ড রাইজিং।

উল্লেখ্য, কমলা হ্যারিসের সৎ সন্তান ২৪ বছরের এলা এমহফ পেশায় মডেল। তিনি শিল্পী হিসেবেও পরিচিত। ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয়। তার ৩১৫,০০০ ফলোয়ারকে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে তারা গাজার জন্য তার এই ফান্ড রাইজিংয়ে সাহায্য করেন। এই ফান্ড রাইজিং ইতিমধ্যেই ৭.৮ মিলিয়ন মার্কিন ডলার জড়ো করেছে। এই অর্থ যাচ্ছে, ওহিওর একটি সমাজসেবী সংস্থা ‘প্যালেস্টাইন চিল্ড্রেন রিলিফ ফান্ড’ এর দ্বারা।

উল্লেখ্য, এল্লার এমহফের বাবা ডও এনহফ পরিচিতিতে একজন ইহুদি। তবে এলা নিজেকে ইহুদি পরিচয় দিতে চান না। তিনি জানান, ওই ধর্মীয় বিশ্বাসে তিনি বিশ্বাস রাখেন না। ২০২১ সালেই তিনি জানিয়েছেন ‘এলা এমহফ ইহুদি নন।’

উল্লেখ্য, সামনেই ২০২৪ সালে আমেরিকায় নির্বাচন। তার আগে বাইডেন সরকার ফিলিস্তিনে ত্রাণ পাঠানোর ঘোষণায় সে দেশে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েন। এই পরিস্থিতিতে সেই বাইডেন সরকারের তাবড় ব্যক্তিত্বের মেয়ের এমন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।

উল্লেখ্য, কমলা হ্যারিসের সাথে এমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে পারসন্স থেকে ইমা গ্রাজুয়েশন সম্পন্ন করার পর কমলা তাকে অভিনন্দন জানিয়েছিলেন।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট, হিন্দুস্তান টাইমস এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com